- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কুটিরশিল্প

অগ্রায়হণ মাস শেষ। আমন আমন ধানও কাটা শেষ হয়েছে বেশ ক’দিন আগেই। সাথে সাথে শুরু হয়েছে বোরো ধান রোপনের ব্যস্ততা। কৃষকরা এখন ভোর থেকে সন্ধ্যা অব্দি মাঠে পড়ে থাকেন রোপন কাজের জন্য। হালচাষ করা নরম জমিতে মই দেওয়ার জন্য চাহিদা বেড়েছে বাঁশের তৈরি মইয়ের। পাশাপাশি চতুর্দিকে নানা কাজে মাটি কাটার চাহিদা বাড়ে হেমন্ত-শীতে। মাটি বহনের জন্য প্রয়োজন পড়ে আলাদা রকমের টুকরিরও।
এজন্য বিভিন্ন বাজারে টুকরি, মইসহ অন্যান্য উপাদানের পশরা সাজিয়ে বসেন ‘সিজনাল’ বাঁশ-বেতের কুটিরশিল্পীরা। বুধবার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার ব্রিজের উপর থেকে ছবিটি তুলেছেন আমাদের শান্তিগঞ্জ প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ার।

  • [১]