- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কুমিল্লা বিএমএ ও স্বাচিপের উদ্যোগে বন্যার্তদের অর্থ সহায়তা

স্টাফ রিপোর্টার
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে কুমিল্লার চিকিৎসকদের সংগঠন বিএমএ ও স্বাচিপ।
বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর হাসপাতালের কনফারেন্স রুমে ৯০ টি দরিদ্র পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হয়। অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর মহাসচিব ডা. মো. এহতেশামুল হক চৌধুরী দুলাল।
বক্তব্যকালে তিনি বলেন, আমরা আমাদের দায়বদ্ধতার ঋণ পরিশোধ করতে এসেছি। দেশের মানুষের প্রতি ঋণ, মুক্তিযোদ্ধাদের প্রতি ঋণ। আপনারা আমাদের জন্য দোয়া করুন, শেখ হাসিনার জন্য দোয়া করুন। শেখ হাসিনা বেঁচে থাকলে আমরা সবাই ভালো থাকবো। তিনি বেঁচে থাকলে বাংলাদেশের উন্নয়ন হবে, বাংলাদেশ আলোয় ঝলমল করবে। আমরা চিকিৎসকরা কোনো জায়গায় পিছিয়ে নেই। আমরা একে অপরকে সহযোগিতা করে স্মার্ট বাংলাদেশ গড়ায় সহযোগিতা করবো।
সুনামগঞ্জ বিএমএ’র সভাপতি ডা. মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিএমএ ও স্বাচিপের সভাপতি ডা. আব্দুল বাকি আনিস, কুমিল্লা বিএমএ সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, কুমিল্লা স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. মো. মোরশেদুল আলম, সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ পরিচালক) ডা. আনিসুর রহমান, সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন, কুমিল্লা বিএমএ’র সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ আলী টিপু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. গৌতম রায়, সাবেক সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলী, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম, বিএমএ সুনামগঞ্জের সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাস, ডা. মাহমুদুর রহমান রকি প্রমুখ।

  • [১]