স্টাফ রিপোর্টার
সদর উপজেলার কুরবাননগর ইউনিনের হামিলপুর এলাকায় ভারতীয় অফিসার্স চয়েজ ৫০ বোতল মদসহ মাদক ব্যাবসায়ি আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দিকে মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদসহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত আব্দুস সামদের ছেলে হুসিয়ার আলী খুইসা (৩৮)।
জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় পরিদর্শক মো. শোয়েব আহমদ চৌধুরীর নেতৃত্বে অভিযানে তাকে ভারতীয় মদসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক শোয়েব আহমদ চৌধুরী জানান, আমাদের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।