- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কুরবাননগর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান হলেন আব্দুল কাইয়ুম

সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নে দ্বিতীয়বারের মতো প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাইয়ুম।
শনিবার সকাল ১০টায় কুরবাননগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনী দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমি সুপারভাইজার আরিফুল ইসলাম সেলিম। নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ৬ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হন, ২য় মুক্তার আলী, ৩য় মিনারা বেগম। এ সময় উপস্থিত ছিলেন অবঃ সরকারি কর্মকর্তা আবুল কালাম, অবঃ সার্জেন্ট আনোয়ার হোসেন, জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ উস্তার আলী, জাপা নেতা জামাল উদ্দিন, জাসদ নেতা শামীম আহমদ।
প্রেসবিজ্ঞপ্তি

  • [১]