বিশ্বম্ভরপুর কারেন্টের বাজার
বিশ্বম্ভরপুর প্রতিনিধি
ঈদকে সামনে রেখে বিশ্বম্ভরপুর উপজেলায় নবপ্রতিষ্ঠিত কারেন্টের বাজার পশুর হাটে গরু বাছুর, ছাগলের কেনাবেচা জমে উঠেছে। মঙ্গলবার উপজেলার কারেন্টের বাজরে প্রথম হাট বসে। প্রথম দিনেই হাটে প্রচুর ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটতে দেখা যায়।
হাটের ইজারাদার জানান, প্রথম দিন শতাধিক গরু বাছুর কেনাবেচা হয়েছে। প্রতি মঙ্গলবার এই হাট বসবে। গরু বিক্রেতা রহিমপুর গ্রামের ফরহাদ
মিয়া জানান, হাটে ৫টি গরু বিক্রয় করার জন্য নিয়ে এসে প্রথম হাটে তিনি ১টি গরু বিক্রি করেছেন। ব্যবসায়ী ইসকান্দর ও স্বরূপপুরের ইদ্রিস মিয়া বলেন,‘এইপশুর হাট চালু হওয়ায় আমাদের সুবিধা হয়েছে।
ধর্মপাশায় পাইকুরাটি
ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি বাজারে গবাদিপশুর এক নতুন হাট উদ্বোধন করা হয়েছে। স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন প্রধান অতিথি হিসেবে বুধবার সকালে এর উদ্বোধন করেন।
পাইকুরাটি বহুমুখী সমবায় সমিতির সভাপতি মাফিজ আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা
পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ প্রমুখ।
সপ্তাহের প্রতি বুধবার এই বাজারে গবাদিপশুর হাট বসবে।