ছাতক প্রতিনিধি
দৈনিক সুনামগঞ্জের খবরে সংবাদ প্রকাশের পর ছাতকের কৃতি ভাই-বোনের ভাগ্যের প্রথম দ্বার উন্মোচিত হয়েছে। তাদের কৃতিত্ব নিয়ে প্রকাশিত সংবাদটি এমপি মুহিবুর রহমান মানিক ও উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের নজরে আসায় কৃতি ভাই-বোনের প্রতি সহায়তার হাত প্রসারিত করলেন এই দুই জনপ্রতিনিধি। সোমবার সকালে মন্ডলীভোগস্থ এমপির বাসভবনে দিনমজুর পিতা রনজিত দাসসহ কৃতি ভাই-বোন রংকু দাস ও কন্যা রুনা রানী দাসকে ডেকে এনে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল উপজেলা পরিষদের পক্ষ থেকে ২৫ হাজার টাকার একটি চেক তাদের হাতে তুলে দেন।
এসময় এমপি মানিক কৃতি ভাই-বোনের উদ্দেশ্যে বলেন, ‘তোমারা হলে আগুনে পুড়া খাটি সোনা। জীবনের প্রথম ধাপ সফলতার সাথে উত্তীর্ন হয়েছে। এ ধারাবাহিকতা ধরে রেখে তোমাদের অনেক দূর এগিয়ে যেতে হবে। রাষ্ট্র ও সমাজ তোমাদের মতো মেধাবীদের অপেক্ষায় রয়েছে।’ তিনি তাদের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন, ‘তোমাদের সাহায্যের জন্য আমার দরজা সব সময়ই খোলা থাকবে।
উল্লেখ্য, দারিদ্রকে হার মানিয়ে দিনমজুরের ছেলে রিংকু দাস ছাতক বহুমুখী মডেল হাইস্কুল থেকে ও মেয়ে রুনা রানী দাস চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসিতে জিপিএ-৫ লাভ করে পরাস্ত করে অদম্য মেধাবীর দৃষ্টান্ত রেখেছে।