- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কৃষকদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে হবে -মুকুট

স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সমগ্র দেশকে বিদ্যুতের আলোতে আলোকিত করার জন্য মহা পরিকল্পনা হাতে নিয়েছে। প্রতিটি গ্রামের সকল পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকারের এই উন্নয়ন বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে হবে।’
তিনি আরো বলেন, ‘বর্তমান কৃষি ও কৃষকবান্ধব সরকার। তাই ফসল উৎপাদনে গ্রামের কৃষির উন্নয়নে ও কৃষিকাজের জন্য কৃষকদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে হবে। কৃষকদের সেচ কাজে যাতে কোন ধরনের বিঘœ না ঘটে সেদিকে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি রাখতে হবে। তাহলেই গ্রামের মানুষ পল্লী বিদ্যুতের সুফল পাবেন।’
বুধবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মুজিববাজারে স্থানীয় ৬টি গ্রামের পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা       
সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বুধবার ধনপুর ইউনিয়নের মুজিববাজারসহ আশপাশ এলাকার ৬টি গ্রামের প্রায় ২ হাজার পরিবারে পল্লী বিদ্যুতের সংযোগ প্রদান করা হয়।
ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও পল্লীবিদ্যুৎ সমিতির সাবেক এলাকা পরিচালক গোলাপ মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. সোহেল পারভেজ, জেলা পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য শাহ শামচ্ছুজামান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহমদ খালিক মাহমুদ তালুকদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফ খান প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ সভাপতি শংকর দাস, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তৈয়বুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হক তুহিন প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট সুইচ টিপে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।

  • [১]