- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কৃষকদের পাশে কয়লা আমদানিকারক গ্রুপ

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের দু’টি হাওরের বোরো ফসল রক্ষায় মানবিক আহ্বানে সাড়া দিয়ে হতদরিদ্র কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছেন তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ সমিতির নেতৃবৃন্ধ।  
জানা যায়, টানা কয়েকদিনের বৃষ্টিপাত ও উজান থেকে পানির ¯্রােত এসে উপজেলার উত্তর বড়দল ও দক্ষিণ বড়দল ইউনিয়নের হতদরিদ্র কৃষকদের নালেবন্দ-পুরান খালাস গ্রামের মধ্যবর্তী কুফাউড়া হাওরের ৫’শ একর  ও পুরানখালা -বিন্নারবন্দ         গ্রামের মধ্যবর্তী বড়গোপ বিলে থাকা প্রায় ৪’শ একর বোরো ফসলী আধা পাকা ধান দু’টি আফরবাঁধ ঝুঁকিপুর্ণ হয়ে উঠে। তাৎক্ষণিক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, উপজেলা আ’লীগের সভাপতি আবুল হোসেন খাঁন, তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ সমিতির সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, সিনিয়র সভাপতি ফরিদ গাজী, সাধারণ সম্পাদক হাজি মোশারফ হোসেন, অর্থ সম্পাদক জাহের আলী সহ গ্রুপের নেতৃবৃন্দ এগিয়ে আসেন।  
তাহিরপুর কয়লা আমদানিকার গ্রুপ সমিতির সচিব সমীর সরকার জানান, এলাকার কৃষকদের আহবানে সাড়া দিয়ে উপজেলা গ্রুপের সিনিয়র সহ- সভাপতি ফরিদ গাজীর তত্বাবধানে গত শনিবার থেকে দৈনিক ৫’শ টাকা হাজিরার ভিত্তিতে ২ ’শ শ্রমিক দিয়ে দুইটি আফর বাঁধে মাটি ভরাটের কাজ শুরু করেন। এ কাজ চলবে হাওর ঝুঁকিমুক্ত না হওয়া পর্যন্ত।
সমিতির সিনিয়র সহ সভাপতি হাজি ফরিদ গাজী জানান, যে কোন মুল্যে ওই দু’টি হাওরের ফসল রক্ষার জন্য কয়লা আমদানিকারক গ্রুপ বদ্ধপরিকর।

  • [১]