- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কৃষকদের সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার -চপল

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল বলেছেন,‘বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধিন বর্তমান সরকার দেশের কৃষি ও কৃষকদের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকার প্রতি বছরই এখন নির্দিষ্ট সময়েই সার,বীজ সরবরাহ করছে। এখন সার-বীজের জন্য কৃষকদের প্রাণ দিতে হয় না। ফসল উদযাপনে সরকার ইউনিয়ন পর্যায়ে সার-বীজ সরবরাহ করে। কৃষকদের কষ্টার্জিত হাওরের বোরো ফসল রক্ষায় সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে। করচার হাওরের ফসল আগাম বন্যার হাত থেকে ঝুঁিকমুক্ত রাখতে ঘাগটিয়ার রাবার ড্যাম নির্মাণের পর গজারিয়ায় রাবার ড্যাম নির্মাণ করা হয়েছে। তাই এখন আর আগাম বন্যায় গজারিয়া বাঁধ দিয়ে হাওরে পানি ঢুকার কোন আশংকা নেই। র‌্যাবার ড্যাম উপচে হাওরে পানি প্রবেশ করলে রাতারাতি হাওর ডুবে যাবে না।’
তিনি যুবলীগের সকল নেতাকর্মীকে হাওরের বোরো ফসল রক্ষায় আগামী ১৫দিন কৃষকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, ‘সুনামগঞ্জ হাওর প্রধান জেলা, বোরো ফসল জেলার লাখো কৃষকের স্বপ্নের ও বহু কষ্টের ফসল। তাই এই ফসল রক্ষায় কৃষকদের পাশে দাঁড়ানো যুবলীগ নেতার্মীদের নৈতিক দায়িত্ব।’
শুক্রবার দুপুরে জেলার অন্যতম বোরো ফসলের  হাওর করচা হাওরের বিশ্বম্ভরপুরের সলুকাবাদ ইউনিয়নের গজারিয়া রাবার ড্যাম পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। স্থানীয় কৃষক ও আওয়ামী লীগ, যুবলীগসহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে রাবার ড্যাম পরিদর্শন করেন তিনি।
রাবার ড্যাম পরিদর্শনকালে খায়রুল হুদা চপলের সাথে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নূরুল ইসলাম বজলু, অ্যাড. কল্লোল তালুকদার চপল, অ্যাড. আজাদুল ইসলাম রতন ও রনজিত চৌধুরী রাজন।
রাবার ড্যাম পরিদর্শন শেষে সুনামগঞ্জ ফেরার পথে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ পয়েন্ট বাজারে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে খায়রুল হুদা চপলকে সংবর্ধনা প্রদান করেন স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগের নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তৈয়বুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন খায়রুল হুদা চপল। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সদস্য বিল্লাল হোসেন, ইউনিয়ন যুবলীগের সদস্য জালাল ভান্ডারী, যুবলীগ নেতা নজরুল ইসলাম কালা মিয়া, সিদ্দিকুর রহমান, হারুনুর রশিদ, হাবিবুর রহমান, নয়ন মিয়া, সবুজ মিয়া, মমিন মিয়া, আব্দুর নূর, বাবুল হোসেন, জসিম উদ্দিন, জহির মিয়া ও জুলহাস মিয়া প্রমুখ।  

  • [১]