দিরাই সংবাদদাতা
দিরাই উপজেলার বরাম হাওরের কৃষকের দুই কেদার জমির ধান কেটে দিলো দিরাই উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগ। রবিবার সকাল থেকে দেলোয়ার হোসেন নামের এক কৃষকের দুই কেদার ধান কেটে দেন নেতৃবৃন্দ।
ধান কাটায় অংশ নিয়েছেন দিরাই পৌরসভার বর্তমান মেয়র ও যুবলীগ নেতা বিশ্বজিৎ রায় বিশ্ব, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কামিটির সহ সভাপতি আবু বকর সিদ্দিক, দিরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, যুবলীগ নেতা সবুজ মিয়া, যুবলীগ নেতা লালন মিয়া, সেবুল রেজা চৌধুরী, শেখ ফরিদ, মিসবা উদ্দিন, রাহাত মিয়া রাহাত, বিলাল মিয়া, সাজু দাস, সহ অর্ধশতাধিক যুবলীগ নেতাকর্মী।