- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কৃষকের ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক লীগ

স্টাফ রিপোর্টার
করোনাকালে অন্য জেলার ধান কাটা শ্রমিক না আসায় নানা শ্রেণিপেশার মানুষ সুনামগঞ্জের বিভিন্ন হাওরে স্বেচ্ছাশ্রমে, কেউবা কম পারিশ্রমিকে কৃষকের ধান কেটে দিচ্ছে। শনিবার ও রোববার সুনামগঞ্জের কাংলার হাওরে কৃষকের ধান কেটে দিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা।
সদর উপজেলার কাংলার হাওরে আব্দুল হালিম মিয়ার জমির ধান কেটে দেবার সময় সংগঠনের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সহসভাপতি সুমন আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বোরহান উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জামাল আহমদ, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আশরাফুল হুদা পুলক, সংগঠনের নেতা তোফায়েল আহমদ, এনামুল হক হিরু, সালেহ আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মখলিছুর রহমান, সংগঠনের নেতা স্থানীয় নেতা শিবলু আহমদ চৌধুরী, মানিক কাদরি প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা সে¦চ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু জানালেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নির্দেশে স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা হাওরের কৃষকের পাশে দাঁড়িয়েছে।
কৃষকরা ধান গোলায় তুলে না আনা পর্যন্ত পুরো জেলার নেতা কর্মীদের সাধ্যমত কৃষকদের সহযোগিতা করার অনুরোধ জানান অপু।

  • [১]