বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি তাহিরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আকিকুর রেজা গত শনিবার রাত ১০টায় (৫০) নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজেউন)। তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে এবং ৩ মেয়েসহ আসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক রতœাংকুর দাস জহর ও যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ছদরুল, মাসুদ আক্তার, জেলা কৃষক সংগ্রাম সমিতির সভাপতি অ্যাড. নিরঞ্জন তালুকদার ও সাধারণ সম্পাদক খায়রুল বশর ঠাকুর খান, জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি বাদল চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক নাসির মিয়া, হোটেল-রেস্টুরেন্ট-মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. লিলু মিয়া ও সেক্রেটারি পিন্টু দাস, বারকি শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক কাদির মিয়া, বারকি শ্রমিক সংঘ তাহিরপুর উপজেলা কমিটির সভাপতি ফরিদ মিয়া সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কয়লা শ্রমিক সংঘের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামছুল আলম, স-মিল শ্রমিক সংঘের সভাপতি সিরাজ মিয়া সাধারণ সম্পাদক মনির মিয়া হকার্স শ্রমিক সংঘ’র সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিনন্দ কর, নির্মাণ শ্রমিক রাজু সরকার, ক্ষৌরকার সমিতির সভাপতি নির্মল চন্দ ও সাধারণ সম্পাদক দেবাশীষ চন্দ বাপ্পা প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি