- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কৃষক পরিবারের মাঝে প্রবাসীর অর্থ সহায়তা

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
অস্টেলিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বাসিন্দা শেরওয়ান জামানের উদ্যোগে ৫ শত কৃষক পরিবারের মাঝে নগদ ১০০০ টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বীরগাঁও গ্রামের বাড়িতে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তৈয়ফুর আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক শহীদ নুর আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মো.  আলমগীর কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্ব বীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নুর কালাম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম  জমিরুল ইসলাম মমতাজ এএসআই মাহফুজ। অস্ট্রেলিয়া প্রবাসী শেরওয়ান জামানের পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন তাঁর ভাগিনা দিরাই প্রেসক্লাব কোষাধ্যক্ষ সৈদুর রহমান তালুকদার।
লিখিত বক্তব্যে শেরওয়ান জামান বলেন, হাওর ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য করার তাড়না থেকেই আমি বাংলাদেশ অস্ট্রেলিয়ার ডিজাষ্টার রিলিফ কমিটি ও বৃহত্তর সিলেটের বসবাসরত বাংলাদেশী বন্ধুবান্ধবদের সহযোগিতায় এই অর্থ সংগ্রহ করি। আজ আপনাদের মাঝে বিতরণ করতে পেরে কিছুটা হলেও মনে শান্তি পাচ্ছি। অষ্ট্রেলিয়া থেকে যারা এই অর্থ সংগ্রহ করতে সহযোগিতা করেছেন তাঁরা হলেন বাংলাদেশ অস্ট্রেলিয়া ডিজাষ্টার রিলিফ কমিটির সভাপতি ড. মাকসুদুল বারি, সাধারণ স¤পাদক আফসার আহমদ, সহ স¤পাদক ড. মাসুদ পারভেজ, সদস্য রহমত উল্লা ও ডা. আব্দুল আহমদ ও সিডনি বসবাসরত সুনামগঞ্জের বাসিন্দা সাইফুল কাজী মাসুম, নুরুল আলম ফরিদ, সিলেটের বাসিন্দা আব্দুল খালিক, হুমায়ের চৌধুরী রানা, ফারুক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক নুরুল হক, ইউপি সদস্য মিজানুর রহমান, খালপাড় জামে মসজিদের মোতাওয়ালী হাজী সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ওয়াসিম আহমেদ, উপজেলা বিএনপি নেতা তোফায়েল আহমেদ, সংগঠক বাবরুল হোসেন নাহিদ প্রমুখ।

  • [১]