দক্ষিণ সুনামগঞ্জ অফিস
পরিকল্পনামন্ত্রী আলহাজ এম এ মান্নান এমপির নির্দেশনায় মন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসেনের উদ্যোগে ও উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়জুর রহমানের সহযোগিতায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের কৃষক মহিম উদ্দীনের গাজীনগর গ্রামের হাওরে ৪কেদার জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন উপজেলা কৃষকলীগ, যুবলীগ নেতাকর্মীরা।
সোমবার মন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসেনের উদ্যোগে ও উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়জুর রহমানের সহযোগিতায় ধান কাটায় অংশ গ্রহণ করেন উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম পারভেজ, বছির মিয়া, আমির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, কৃষকলীগের সামাদ, শহীদ, জাহাঙ্গীর প্রমূখ।