- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কবিতা-কৃষক যে হন স্বপ্ন সাধক

রোকেস লেইস
 চিরকালীন এই নিয়তির, রুখতে হবে এই আবেশ
 তোমরা যারা সামনে আছো, ভাবছো বুঝি আছো বেশ
ভুলে গেছো গেরস্থালী, চাষীর কোলে দোলের রেশ
মাটির উনুন মাটির হাড়ি, মা’ মমতায় রান্না করি
উদর সদাই ভরিয়ে দিতো, মা’ পেতো কী ফুটোকড়ি  
ঐ কিষাণী ছেড়া আঁচল, জড়িয়ে তোমার শীত তাড়াতো
নিজেতো সেই হিমের রাতে, হিমে ভিজেই কাটিয়ে দিতো
তোমরা যারা নাদুস নুদুস, ‘বিদ্যাভীষণ’ পুঁজি করি
ভুলেই গেছো বাপ দাদা যে, ছিলো চাষের কারবারি
জীবন তাঁরা কাটিয়ে গেছেন, ক্ষেত ফসলে বাজি ধরি
 ক্যামনে ভাবো তোমরা শুধুই সাহেব হবে, কৃষক হবে নেকাব্বর
 ভাবতে শিখো কৃষক যে হন স্বপ্ন সাধক, কৃষক সফল কারিগর।
২৩০৪১৬

  • [১]