স্টাফ রিপোর্টার
নানা আয়োজনে সুনামগঞ্জে কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে শহরের ডিএস রোডের আব্দুল মজিদ প্লাজার ৩য় তলায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ, গৌতম বণিক, শাহ আলম শেরুল, জেলা কৃষক লীগের সদস্য সাব্বির আহমদ, রফিকুল ইসলাম কালা মিয়া, আবু তাহের, আনোয়ারুল হক, জুলহাস মল্লিক, আসমা বেগম, তাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের সম্মেলনে প্রস্তুতি কমিটির আহ্বায়ক মহিবুর রহমান মহিব, পৌর স্বেচ্ছাসেবক লীগের বাবলু মিয়া, সদর উপজেলা কৃষক লীগের সদস্য , মাহবুব আলম টিপু, সুব্রত কুমার কর, চাঁদনী আক্তার, আশরাফুল ইসলাম জুহিন, আব্দুল মজিদ, নুরুল আমিন, সেজুল আহমদ, আসাদ মিয়া, আইনুল হক, জহুর মিযা, কৃষক লীগ নেতা জসিম উদ্দিন প্রমুখ।
আলোচনা সভার পর শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর শতাধিক দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করেন জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ।