স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে কৃষিজ শস্যের বিপরীতে বীমা করার বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা সদর সিএনআরএস (সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স সার্ভিস) মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
সানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাঠ সহায়ক সেলিনা আক্তার ও অরবিন্দ দাসের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য দেন অক্সফাম ইন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মো. কেএনএমএন আজম, গ্রীণ ডেল্টা ইন্সুরেন্সের প্রতিনিধি মারুফ হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনূছ আলী, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, স্যানক্রেড উপজেলা প্রকল্প সমন্বয়কারী কল্যাণ রেমা প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, শস্য বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। শস্য ক্ষতির পেছনে কারণগুলো হলো শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, পোকামাকরের আক্রমণ, ঘুর্ণিঝড় ইত্যাদি। কৃষিজ শস্যের বিপরীতে বীমা করতে হলে উল্লেখিত কারণগুলোকে প্যাকেজ আকার তৈরী করে বীমা করতে হবে। শুধু অকাল বন্যায় ফসল ক্ষতিগ্রস্ত হলে বীমা প্রদান করতে হবে এ থেকে বীমা কোম্পানীগুলো বেরিয়ে আসতে হবে। এ বছর হাওরাঞ্চলে বন্যার পাশাপাশি, ব্লাস্ট ও পোকামাকরেও অনেক ধান বিনষ্ট হয়েছে।