- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কৃষিমন্ত্রীর সাথে দেখা করলেন ছাতকের উপজেলা চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার
ছাতকের কৃষি ও কৃষি বিভাগের নানা দাবি নিয়ে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরীর সাথে দেখা করেছেন ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান চৌধুরী বকুল। বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর সরকারি দপ্তরে গিয়ে দেখা করেন তিনি।
অলিউর রহমান চৌধুরী বকুল কৃষি মন্ত্রীকে ছাতক উপজেলার বৃহৎ প্রকল্প সোনাই নদী রাবার ড্যাম সম্পর্কে এবং চলমান রাবার ড্যাম বাধ পুন:নির্মাণ
অপরিহার্য মর্মে অবহিত করেন। বাধ পুন:নির্মাণ না হলে গাংপার, নিজগাঁও,বাহাদুর পুর, বৈশাকান্দি গ্রামসহ আশপাশ এলাকার অপূরনীয় ক্ষতি হবে বলে মন্ত্রীকে জানান তিনি। বন্যায় আগাম ছাতক উপজেলার কৃষি ফসল নষ্ট হওয়ায় ও সম্প্রতি ঘুর্নিঝড়ে ২টি ইউনিয়নের ক্ষয়-ক্ষতির ধারণকৃত ভিডিও চিত্র উপস্থাপন করেন।
বিএডিসি সেচ প্রকল্পের মাধ্যমে ফসল উৎপাদন কার্যক্রম আরো গতিশীল করতে ভটেরখাল/সুরমা নদী পানির উৎস সিরাজগঞ্জ থেকে গোবিন্দগঞ্জ ভায়া কালারুকা-ছাতক-বাউসা নদীতে বিএডিসি কতৃক আরো সেচ যন্ত্র বসানোর গুরুত্ব আরোপ করেন অলিউর রহমান চৌধুরী বকুল ।
ছাতক উপজেলা পরিষদে সম্প্রতি কৃষি সম্প্রসারণ ও কৃষক প্রশিক্ষণ ভবন নির্মান করে দেওয়ায় ছাতক উপজেলাবাসীর পক্ষ থেকে কৃষিমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এসময় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ছাতক উপজেলা জেলার মধ্যে উঁচু ভূমি হওয়ায় কৃষি জমিকে দুটি ফসল উৎপাদনের লক্ষ্যে উপজেলা পরিষদকে কাজ করার জন্যে পরামর্শ প্রদান করেন।

  • [১]