- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কৃষি ও দুর্যোগের তথ্য প্রদানের জন্য মহিলাদের মোবাইল প্রদান

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স ষ্টাডিজ (সিএনআরএস) প্রতীক প্রকল্পের উদ্যোগে কৃষি ও দুর্যোগ সংক্রান্ত তথ্য প্রদানের জন্য ১০০ মহিলাকে সামসাং জে-২ এন্ড্রয়েড মোবাইল ফোন প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে উপজেলা শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের মানিকখিলা,    ভবানীপুর, জাঞ্জাইল ও সন্তাষপুর সহ ৪টি গ্রামের একশত মহিলাকে মোবাইল ফোন প্রদান করা হয়। উপজেলা প্রাণি সস্পদ কর্মকর্তা সমাপন চাকমার সভাপতিত্বে স্মার্টফোন মোবাইলের মাধ্যমে কৃষি ও দুর্যোগ তথ্য প্রদানের বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএনআরএস প্রতীক প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মুখলেছুর রহমান সুমন। বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, সিএনআরএস তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।

  • [১]