- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কৃষি ব্যবস্থা সমৃদ্ধ মানেই দেশ ও জাতির সমৃদ্ধি

ছাতক প্রতিনিধি
ছাতকে কৃষি ক্লাব এবং তথ্য-পরামর্শ কেন্দ্র উদ্বোধন ও কৃষকদের মাঝে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ নতুন বাজারে কৃষি ক্লাব এবং তথ্য ও পরামর্শ কেন্দ্রের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলতাবুর রহমান ।
এ উপলক্ষ্যে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘ কৃষক হলো এদেশের প্রধান অর্থনীতিবিদ। দেশের অর্থনীতি সচল রাখতে কৃষক ও কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। কৃষিতে সমৃদ্ধি মানেই দেশ ও জাতির সমৃদ্ধি।’
তিনি গণমাধ্যমের প্রশংসা করে বলেন, ‘কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে যুগান্তকারী ভূমিকা পালন করে যাচ্ছেন তারা। কৃষি সেবা কৃষকদের হাতের নাগালে পৌঁছে দিতেই উপজেলা পরিষদ উপজেলার বিভিন্ন এলাকায় ৮টি কৃষি ক্লাব প্রতিষ্ঠা করার অংশ হিসেবে এ কৃষিক্লাব উদ্বোধন করা হয়েছে।
ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে ও ছাতক উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ
 সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপ-পরিচালক জাহেদুল হক, ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, ওসমানী বিমানবন্দরের উপ-পরিচালক (কোয়ারেন্টাইন) আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা, সিলেট বেতার কৃষি কর্মকর্তা (কৃষি তথ্য সার্ভিস) মোহাইমিনুর রশীদ, কৃষি গবেষক ড. নজরুল ইসলাম, বিনা সুনামগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল ইসলাম, ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, এফআইভিডিবি পরিচালক জাহিদ হোসেন, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, দৈনিক আমাদেরসময়ের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, কৃষক আশরাফুর রহমান চৌধুরী, মাও. আব্দুল রকিব, মাও. মুজিবুর রহমান প্রমুখ।
সভা শেষে ৩২৫ জন কৃষকের মাঝে এফআইভিডিবি ও হারভেষ্ট পাসের দেয়া উচ্চ ফলনশীল জিংক ধানের বীজ বিতরণ করা হয়। সভায় বক্তারা দেশের হাওরাঞ্চল হিসেবে খ্যাত সুনামগঞ্জে ধান সংরক্ষণে বড় গুদাম নির্মাণ ও ১টি অটো রাইসমিল প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি দাবি জানান। কৃষি ও কৃষকদের স্বার্থে এডিপি ফান্ডের কৃষি ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থের ১৫ ভাগ টাকা যাতে কৃষি কাজেই ব্যয় করা হয় এর জন্য সুপারিশ করেন বক্তরা।

  • [১]