- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কৃষি ব্যাংক তাহিরপুর ও জয়নগর বাজার শাখা নতুন ভবনে

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
বাংলাদেশ কৃষি ব্যাংক তাহিরপুর শাখা পুরাতন ভবন থেকে স্থান পরিবর্তন করে এখন পশ্চিম বাজার শাহজালাল টাওয়ারের দ্বিতীয় তলাতে স্থানান্তরিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বাদ জোহর নতুন শাখা শাহজালাল টাওয়ারে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ মাহফিল শেষে স্থানান্তরিত ব্যাংক শাখা উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জ জেলা আঞ্চলিক কার্যালয়ের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক অজয় কুমার সাহা, তাহিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি,      
তাহিরপুর শাখার ব্যবস্থাপক পারভেজ কাওছার সরকার প্রমুখ।
এদিকে কৃষি ব্যাংক, জয়নগর শাখাও পুরানো ভবন থেকে সোমবার নতুন ভবনে স্থানান্তরিত হয়েছে। জয়নগর বাজারের হাজী আব্দুল্লা মার্কেটের দোতলায় ব্যাংক শাখার স্থানান্তর পর্ব উদ্বোধন করেন সুনামগঞ্জ অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক অজয় কুমার সাহা। এসময় উপস্থিত ছিলেন জয়নগর মইনুল হক কলেজের অধ্যক্ষ,  শিমুলবাঁক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ, মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, ব্যবসায়ী মতিউল রসুল, শাখা ব্যবস্থাপক জগলুল হক ও দ্বিতীয় কর্মকর্তা রতন কুমার রায় প্রমুখ।  

  • [১]