স্টাফ রিপোর্টার
‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
তিনি বলেন, সরকার সকল জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সরকার আলাদা ভাবে চিন্তা করে। যেন কেউ পিছিয়ে না থাকে। এরপরও অনেকে বাদ পড়ে যান। তাদের তথ্য সঠিক জায়গায় (দপ্তরে) পৌঁছাতে হবে। এই তথ্য দিয়ে সবাইকে সহযোগিতা করতে হবে। এরপরও যদি নির্দিষ্ট ওই দপ্তর কাজ না করে, তাহলে আমাদের জানাবেন। বাংলাদেশে কেউ পিছিয়ে থাকবে না। এছাড়াও অনুষ্ঠান থেকে সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানানো হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।
এছাড়াও বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলী, সমাজসেবক নুরুর রব চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, স্বপ্নডাঙ্গা’র নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক, তৃণমূল প্রতিবন্ধী পুনর্বাসন সংস্থার সভাপতি তাজুল ইসলাম তারেক প্রমুখ। সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম।
এরপর সেবাগ্রহীতাদের মাঝে হুইল চেয়ার ও কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।