ছাতকে চর মহল্লা ইউনিয়নের কে এ এম যুব সংঘের উদ্যোগে অসহায় ৬৫টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ৮নং চর মহল্লা ওয়ার্ডের মেম্বার কয়েছ মিয়া, সাদিক মিয়া, আব্দুর রউফ, কে এ এম যুব সংঘের সভাপতি জুবায়ের আহমেদ সুমন, সহ-সভাপতি আবুল কাশেম, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, জবর আলী, আবু সুফিয়ান সুফি, ওবাদুর রহমান, আব্দুল হক, কলি, লোকমান প্রমুখ।
ত্রাণ সামগ্রী বিতরণে অনুদান দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসি শাহ আলম, সুনাই মিয়া রাজু, কাপ্তান মিয়া, জালাল মিয়া, জসিম। কয়েছ মিয়া, ছাদেক মিয়া, ইকবাল, ইব্রাহিম, জাবেদ, ময়নুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি