- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কেন্দ্রীয় কবরস্থানে শায়িত হলেন অবসরপ্রাপ্ত ব্যাংক ব্যবস্থাপক সুরত মিয়া

শহরের হাছননগর আবাসিক এলাকা নিবাসী অবসরপ্রাপ্ত ব্যাংক ব্যবস্থাপক সুরত মিয়া (৬৫) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি…রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দুুুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার বাদ মাগরিব সুনামগঞ্জের কেন্দ্রীয় টাউন জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে যানাজা শেষে শহরের শান্তিবাগ এলাকাধীন কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ মরহুমের নামাজে যানাজায় উপস্থিত থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এছাড়াও মরহুমের মৃত্যুতে শোকপ্রকাশসহ তাঁর শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়্যুব বখত জগলুলসহ স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী, আইনজীবী ও শিক্ষক নেতৃবৃন্দ। সুরত মিয়া জীবদ্মশায় জেলা সদর, দিরাই, জামালগঞ্জ ও নিজ উপজেলা তাহিরপুরসহ বিভিন্ন অঞ্চলে সোনালী ব্যাংক ব্যবস্থাপক হিসেবে সততা ও বিশ্বস্থতার সাথে দায়িত্ব পালন করেন। একজন বীর মুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণ বা সরকারী সুযোগ সুবিধা ভোগ করার চেষ্টা করেননি। ত্যাগ সততা ও আদর্শে অন্যের সেবায় নিজেকে বিলিয়ে দেয়ার চেষ্টায় তিনি সর্বদাই তৎপর ছিলেন।
পৃথক এক বিবৃতিতে বাংলাদেশ মানবাধিকার কমিশন সুনামগঞ্জ পৌরসভা শাখার সভাপতি জাকারিয়া জামান তানভীরের পিতা অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা সুরত মিয়া সাহেবের আকস্মিক মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত ও মরহুমের শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সভাপতি জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফৌজিআরা বেগম শাম্মী, সাধারণ সম্পাদক সাংবাদিক আল-হেলাল, সদর উপজেলা শাখার সভাপতি আব্দুল কাদির শান্তি মিয়া, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ, পৌর কমিটির সহ-সভাপতি রোয়েব চৌধুরী ও সাধারন শাকিল আহমেদসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]