স্টাফ রিপোর্টার ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করছে কৃষক লীগ ঢাকা মহানগর উত্তর শাখা।
শনিবার দুপুরে শহরতলীর ইব্রাহীমপুর গ্রামে ৪৮০জন হতদরিদ্র অসহায় মানুষের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ সমীর চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড.উম্মে কুলসুম প্রীতি, মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড.শামীমা শাহরিয়া, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাকসুদ আলম, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি
আব্দুস সালাম, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চেীধুরী বকুল, জেলা কৃষক লীগের যুগ্ম আহব্বায়ক শেরুল আহমদ, জুনেদ আহমদ প্রমুখ।
ত্রাণ সামগ্রী বিতরণ করার সময় অ্যাড.শামীমা শাহরিয়া বলেন জননেত্রী শেখ হাসিনা বলেছেন দেশে যে পরিমাণ খাদ্য মজুদ আছে তাতে সুনামগঞ্জবাসীকে না খেয়ে থাকতে হবে না।