স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. রায়হান উদ্দিন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন হয়।
কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই আংশিক কমিটি অনুমোদন করেন।
সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. রায়হান উদ্দিন সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্ব পালন করবেন।