- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কেন্দ্রীয় তরুণ প্রজন্মদলের সহসভাপতি নির্বাচিত হওয়ায় এবাদুর রহমানকে সংবর্ধনা

দ.সুনামগঞ্জ প্রতিনিধি
কেন্দ্রীয় তরুণ প্রজন্মদলের সহ সভাপতি নির্বাচিত হওয়ায় সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবাদুর রহমান এবাদকে সংবর্ধনা প্রদান করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল।
সোমবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার পাগলা মধ্যবাজারে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সভার সভাপতিত্ব করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান তুহিন।
সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাবেদের পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি এবাদুর রহমান এবাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চরমহল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বেচ্চাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল পারভেজ সাজন।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের জলবায়ু বিষয়ক সম্পাদক রিপন আহমদ, উপজেলা স্বেচ্চাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইসলামুল হক জয়েন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজমুল ইসলাম, বিএনপি নেতা নুরুল হক, ছাত্রদল নেতা তানবির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা জাহেদ মিয়া, সিলেট মহানগর ছাত্রদল নেতা তারেক হোসেন সজিব, ফজলু মিয়া, সাইদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, আসকর আলী, সাহাব উদ্দিন, বুরহান উদ্দিন ও শাহিন রহমান প্রমুখ।
এসময় উপস্থিত নেতা-কর্মীদের মাঝে সার্জিক্যাল মাস্ক বিতরণ করেন এবাদুর রহমান এবাদ।

  • [১]