দক্ষিণ সুনামগঞ্জ অফিস
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সহ সভাপতি, দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট প্রধান কেন্দ্রের শিক্ষক ও ছাত্রনেতা মুহিবুর রহমানের পিতা মোঃ সোনাফর আলী (৬৬) সোমবার ভোর সাড়ে ৫টায় সিলেটের একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে,৪ মেয়ে ও নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ আছর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের (মরহুমের নিজ বাড়ি) শ্রীরামপুর গ্রামে জনাযার নামায অনুষ্ঠিত হয়েছে।
জানাযার নামাজে এলাকার মুছুল্লিয়ানে কেরাম উপস্থিত ছিলেন।
জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
তাহার মৃত্যুতে দক্ষিণ সুনামগঞ্জ কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আইয়ূব আলী, সাধারণ সম্পাদক ও জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুস সামাদ সহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।