স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় যুবলীগের নতুন কমিটি ঘোষণা হওয়ায় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় কমিটির নেতৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা শহরের খালেকাবাদ জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ ও সদস্য নুরুল ইসলাম বজলু। দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পেশ করেন মসজিদের ইমাম হাফেজ আতাউর রহমান লস্কর।