স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ বলেছেন,‘শ্রমিকরা দিনরাত কষ্ট করে সৎ পথে উর্পাজন করে ছেলে মেয়েদের মুখে খাবার তুলে দেন। শ্রমিকদের কোন অফিসে তেমন মূল্য দেওয়া হয় না, তাদেরকে নানারকম হয়রানি করা হয়। তবে এখন কোন অফিসে শ্রমিক হয়রানি করা হলে শ্রমিক লীগ তার দাঁত ভাঙ্গা জবাব দেবে।’
তিনি আরো বলেন, অনেক শ্রমিক নেতা আছেন যারা শুধু নিজের পকেট ভারী করার জন্য নেতাদের পকেটে ঢুকে পড়েন। এটা হলে চলবে না নেতাদের পকেটে না ঢুকে নীতির পথে চলুন। শ্রমিক লীগের কোন নেতাকর্মী অসৎ পথে চললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ নেয়া হবে।
শনিবার বিকালে শহরের উকিলপাড়া প্রেসক্লাব মিলনায়তনে জেলা শ্রমিক লীগের আয়োজনে সংগঠনের আহবায়ক সেলিম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ এসব কথা বলেন।
সদস্য সচিব
সাইফুল ইসলাম মুবিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা শ্রমিক লীগের ক্রীড়া সম্পাদক শাহ আলম, সিলেট মহিলা শ্রমিক লীগের আহবায়ক নাজমা খানম চৌধুরী, এছাড়াও বক্তব্য রাখেন, শ্রমিক লীগের সদস্য শহিদুল ইসলাম শহীদ, শফিকুল ইসলাম শফিক, কল্লোল তালুকদার প্রমুখ।