- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কেমডেনের সাবেক মেয়র ওমর ফারুক আর নেই

লন্ডন প্রতিনিধি
না ফেরার দেশে চলে গেলেন ব্রিটেনে নবীগঞ্জবাসীর গর্ব কেমডেনের সাবেক মেয়র ও যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ এ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট ওমর ফারুক আনসারী (ইন্না… লিল্লাহি..রাজিউন)।
গেল ১৫ সেপ্টেম্বর লন্ডন সময় ভোর পাঁচ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি হ্যামস্টেডের র‌্যয়াল ফ্রি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘ দিন যাবত কিডনী ও হ্যার্টের সমস্যায় ভোগছিলেন। মৃত্যুকালে তিনি চারপুত্র ও এক কন্যা, তিনভাই, দুই বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইষ্টলন্ডনের ব্রিকলেন জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাঁকে হ্যাইন্যাল্টের পিস অব গার্ডেনে সমাহিত করা
হয়।
মরহুম ওমর ফারুক আনসারীর দেশের বাড়ী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১০নং দেবাপাড়া ইউনিয়নের আনগাঁও গ্রামে। তিনি ১৯৬৭ সালে ব্রিটেনে আগমন করেন। ব্রিটেনের মূলধারার রাজনীতির পাশাপাশি একাধিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের চাচাত ভাই বজলুর রশিদ সেলিম সকলের দোয়া চেয়েছেন।
ওমর ফারুক আনসারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যস্থ হবিগঞ্জ এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহমুদ এ রউফ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক মতিয়ার চৌধুরী, সেক্রেটারী সাংবাদিক গোলাম কিবরিয়া, ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বাতেন, ইনাতগঞ্জ-দীগলবাগ গণদাবি পরিষদের প্রেসিডেন্ট দেলওয়ার হোসেন দিপু, আসাবুর রহমান জীবন, কমিউনিটি নেতা শামীম চৌধুরী, হেলাল আহমদ চৌধুরী, কায়াদ আহমদ, আব্দুল হালিম চৌধুরী ও ডিইউডিয়ে‘র সেক্রেটারী শেখ শামীম আহমদ।
শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • [১]