- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কেয়ারের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ফলোআপ কর্মশালা

স্টাফ রিপোর্টার
‘স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে স্থানীয় সংবাদ মাধ্যমের ভূমিকা’ বিষয়ক ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের একটি রেস্ট হাউজে নিউট্রিশন এট দি স্টোর প্রকল্প কেয়ার বাংলাদেশের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় শিশু-মাতৃ স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরেন কেয়ারের কর্মকর্তাগণ।
কর্মশালায় বক্তব্য রাখেন, কেয়ার বাংলাদেশের টেকনিক্যাল কো-অর্ডিনেটর নলেজ ম্যানেজমেন্ট এন্ড এডভোকেসি       মোহাম্মদ হাফিজুল ইসলাম ও ন্যাশনাল নিউট্রিশন কোর্ডিনেটর ডা. শেখ শাহেদ রহমান, টেকনিক্যাল ম্যানেজার ফিল্ড অপারেশন আল-আমিন ও টেকনিক্যাল অফিসার এগ্রিকালচার লাইভলিহুড গৌরাঙ্গ চন্দ্র সাহা।
কর্মশালায় অংশ নেয়া বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশনের সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে কেয়ার’র কর্মকর্তাগণ বলেন,‘ দেশের এক তৃতীয়ংশ শিশু অপুষ্টির শিকার। পুষ্টিহীনতায় ভোগার কারণে শিশুর প্রতিভা বিকশিত হয় না। শারীরিকভাবে বিকলাঙ্গসহ নানা রোগে ভোগেন। অপুষ্টিতে ভোগা শিশুরা পরবর্তী জীবনে নানা সমস্যায় ভোগেন , এমনকি পুষ্টিহীনতার সমস্যা বংশ পরম্পরায় চলতে থাকে। পত্র-পত্রিকায় শিশু স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে বেশি করে লেখালেখি করলে দেশের মানুষ পুষ্টি সম্পর্কে আরো জানবেন এবং আরো বেশী সচেতন হবে।’
কর্মশালায় উপস্থিত ছিলেন, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের ডাকের নির্বাহী সম্পাদক মানব তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, আরটিভির স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী, দৈনিক আমাদেরসময় এর জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি একেএম মহিম, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি শামস শামীম, যমুনা টিভির জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক, দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি জাকির হোসেন, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস, চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি এআর জুয়েল, বাংলানিউজ ২৪ এর জেলা প্রতিনিধি আশিকুর রহমান পীর, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি রাজন মাহবুব প্রমুখ।    

  • [১]