কেয়ার বাংলাদেশ সৌহার্দ্য কর্মসূিচর বিভাগীয় সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সিলেট বিভাগীয় সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন বিভাগীয কমিশনার ড. মোছাম্মং নাজমানারা খানুম।
মতিউর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সৌহার্দ্য কর্মসূচীর কর্মভূক্ত হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলার জেলা প্রশাসকগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিলেট বিভাগের
বিভাগীর কর্মকতাগণ, ইউনিসেফ প্রতিনিধি, বাস্তবায়নকারী সংস্থা ঢাকা আহছানিয়া মিশন ও কেয়ার বাংলাদেশের প্রতিনিধিগণ। সভায় সৌহার্দ্য কর্মসূচির সার্বিক উপস্থাপনা করেন কর্মসূচীর আঞ্চলিক সিনিয়র কারিগরি ব্যবস্থাপক তমিজ উদ্দীন আহমেদ।
উল্লেখ্য, পাঁচ বছর মেয়াদী সৌহার্দ্য ওওও কর্মসূচীর অর্থায়ন করেছে টঝঅওউ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার । কেয়ার বাংলাদেশ এর কারিগরি সহায়তায় এ কর্মসূচী হবিগঞ্জ জেলার বানিয়াচং ও আজমিরিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলায় বাস্তবায়ন করছে ঢাকা আহসানিয়া মিশন। প্রেস বিজ্ঞপ্তি