- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কে কার কত আপন

এস ডি সুব্রত

দেহান্তরের ভয়ে কতই না ভীত
আমরা অনেকেই এখন
নভেল করোনা শিখিয়ে দিল
কে কার কত আপন
নিষ্ঠুর সময় দহনের এমন কাল
মানবতার আকাল
মৃতের দাফন কিংবা সৎকারে
অনেক স্বজন পিছু হঠে
অথচ সেখানে কিছু স্বেচ্ছাসেবী
এগিয়ে আসছে ঠিকই
প্রাণের মায়ায় হায়রে স্বজন
কত আপনার জন
যাচ্ছে না কাছে বিদায়ের ক্ষণে
শুধু ই মৃত্যু ভয়ে
হায়রে মায়ার এ পৃথিবী
হার মানছে দেহপাতে
প্রিয় সম্পর্ক প্রিয় জন যাচ্ছেনা
প্রিয় স্বজনের কাছে
করোনা এ কোন নিষ্ঠুরতা
দেখিয়ে গেলে
শিখিয়ে গেলে দারূনভাবে
কে কার কত আপন
মৃত্যুর কাছে দেখি হার মানে
কখনো রক্তের বাঁধন।

  • [১]