- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কৈতক প্রাথমিক বিদ্যালয়ে ৭টি দেয়াল ঘড়ি প্রদান

ছাতক প্রতিনিধি
ছাতকের কৈতক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭টি দেয়াল ঘড়ি প্রদান করেছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাসনা হেনা। সোমবার সকালে বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সামছুদ্দিন ও প্রধান শিক্ষক জুলহাস মিয়ার হাতে ৭টি দেয়াল ঘড়ি আনুষ্ঠানিকভাবে তুলে দেন এ শিক্ষিকা। এসময় ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, নির্বাহী সদস্য রাজ উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম, বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি ও দাতা শিক্ষিকার স্বামী আব্দুল লতিব, পরিচালনা কমিটির সদস্য রতন কুমার দেব, দিলারা বেগম, রওশনারা বেগম,

শিক্ষক পরিতোষ পুরকায়স্থ, শিক্ষিকা শেলী রানী দে, মুজরিন আক্তার,রাজশ্রী তালুকদার, লেভী রানী তালুকদার, পাপিয়া আক্তার, শিক্ষক আব্দুল হকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • [১]