- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কোন অছাত্র ছাত্রলীগের নেতৃত্বে থাকতে পারবে না -ড. জয়া সেনগুপ্তা এমপি

দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা এমপি বলেছেন, ‘কোন অছাত্রই ছাত্রলীগের নেতৃত্বে থাকতে পারবে না। আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগের রাজনীতি দেখভাল করেন। উনার কঠোর নির্দেশ ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে কোন ধরনের অপরাধ কর্মকান্ড করা যাবে না। ছাত্ররাজনীতি হবে ছাত্রদের কল্যাণে। দেশের প্রতিটি ক্রান্তিকালেই ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামীতে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করবে ছাত্রলীগ। দেশের ইতিহাসের সাথে ছাত্রলীগ নামটি জড়িত। ইতিহাস ঐতিহ্যে ভরপুর জাতির জনকের স্বপ্নের সংগঠন ছাত্রলীগই দেশের নেতৃত্ব দেবে। এখান থেকেই তৈরী হবে সোনার বাংলার কারিগর, অতীত ইতিহাস তাই বলে।’
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি       
সেন্টারে দিরাই উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষীকির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সাহেল চৌধুরীর সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জল চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যডভোকেট অভিরাম তালুকদার, কৃষকলীগের আহ্বায়ক তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহজাহান সরদার, সহ-সভাপতি আব্দুল কাইয়ূম, যুবলীগ নেতা মোহন চৌধুরী, আক্কাস মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জল মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহেল মিয়া, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব রায়, কলেজ ছাত্রলীগের সভাপতি মান্না তালুকদার লিমন, ছাত্রলীগ নেতা আল মামুন, মিন্টু তালুকদার দিপু প্রমুখ।
এর আগে বেলা ১১টায় দিরাই ডিগ্রী কলেজ থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগান বাড়ী কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। সেখানে গিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।

  • [১]