- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কোন মেস্তরি নাও বানাইলো এমন দেখা যায়…

আবু হানিফ চৌধুরী, দিরাই
দিরাইয়ের বাউল স¤্রাট শাহ আবদুল করিমের বাড়ির পাশের কালনী নদীতে নৌকাবাইচে অংশ গ্রহণকারী শতশত মাঝি-মাল্লা দরাজ কন্ঠে রোববার গাইছিলেন- ‘কোন মেস্তরি নাও বানাইলো এমন দেখা যায়- ঝিলমিল ঝিলমিল করেরে ময়ূরপঙ্খী নায়’। বাউল শাহ্ আবদুল করিমের জনপ্রিয় এই গানের সঙ্গে সুর মিলিয়ে লাখো দর্শক নৌকাবাইচের আনন্দ উপভোগ করছিলেন।
দুপুর ১২ টায় দিরাই শহরের দিরাই উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে চ-িপুর পর্যন্ত ১ কিলোমিটারজুড়ে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। শাহ আবদুল করিম স্মৃতি ও গবেষণা পরিষদ আয়োজিত দিনব্যাপি নৌকাবাইচকে ঘিরে দিরাই উপজেলাজুড়ে ছিল উৎসবের আমেজ।
আয়োজক কমিটির সংগঠক বিশ্বজিৎ চৌধুরী বলেন, এবার হাওরের ফসল হারিয়ে মানুষ দিশেহারা-মর্মাহত। মানুষকে কিছুটা আনন্দ দেবার জন্যই ঐতিহ্যের নৌকাবাইচ। বহুদিন পর এমন আয়োজন হওয়ায় লাখো মানুষ এসেছেন নৌকাবাইচ উপভোগ করতে।
একুশে পদক প্রাপ্ত বাউল স¤্রাট শাহ্ আবদুল করিমের স্মৃতি ধরে রাখতে এই আয়োজন উল্লেখ করে বাউল স¤্রাট শাহ্ আবদুল করিম স্মৃতি ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী জানান- সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটের ২৪ টি নৌকা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। নৌকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- দিরাইয়ের পানগাঁওয়ের ‘পবন কাঠের তরী’। দত্তগ্রামের ‘সোনার তরী’। তোফাজ্জল মেম্বারের নৌকা, দক্ষিণ সুনামগঞ্জের সলফের ‘জলতরঙ’, মেঘনাগ্রামের নিধন, চাঁনপুরের শিবশংকর সোনারতরী, বানিয়াচঙের ‘বাঘহাতা’, আজমিরিগঞ্জের ছোয়াব মেম্বারের নৌকা, গোলাপগঞ্জের ‘বাঘা’, আজমিরিগঞ্জের ‘হীরার তরী’, অষ্টগ্রামের ‘ময়ুরপঙ্খি’, হবিগঞ্জের সুখলাইনের ‘জয় কালারচাঁন’, কানাইঘাটের ‘রামজীবন’ এবং গোলাপগঞ্জের ‘বাঘাচাঁন’।
চূড়ান্ত পর্বে বিজয়ী দুটি গ্রুপের ৫ টি নৌকাকে আয়োজক কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

  • [১]