ছাতক প্রতিনিধি
ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন,‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহা সড়কে তখন লন্ডনে বসে খালেদা জিয়া দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থাসহ দেশের সার্বিক উন্ন্য়ন এখন দেশবাসী ভোগ করছে। বিগত খালেদা জিয়ার সরকারের সময় বিদ্যুতের দাবিতে মানুষ আন্দোলন করে মরতে হয়েছে। এখন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে বিদ্যুতের দাবি করতে হয় না। বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য এখন ঘরে-ঘরে কর্তৃপক্ষ গিয়ে খোঁজ নিচ্ছে। ডিজিটাল বাংলাদেশ ও ভিশন ২০২১ নিয়ে বিরোধীরা এক সময় বিররূপ মন্তব্য করেছে। বর্তমানে ডিজিটাল বাংলাদেশের সুফল তারাই সানন্দে ভোগ করছে এবং শেখ হাসিনার পথ অনুস্মরণ করেন ভিশন ২০৩০ ঘোষণা করেছেন। কোন ষড়যন্ত্রই শেখ হাসিানার কল্পিত উন্নয়নের ধারা ব্যাহত করতে পারবে না।’
রোববার দুপুরে উপজেলার কালারুকা ইউনিয়ন যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন মুহিবুর রহমান মানিক এমপি ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকন।
কালারুকা ইউনিয়ন আ.লীগের সভাপতি আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আবু সাদাত লাহিন, আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান আওলাদ আলী মাষ্টার, গয়াছ আহমদ, মুরাদ হোসেন, আব্দুল মছব্বির,দোয়ারা উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী রানা, সাবেক চেয়ারম্যান আরজক আলী, ফজর উদ্দিন, আ.লীগ নেতা হাবিবুর রহমান মশরফ, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, আ.লীগ নেতা আফজাল হোসেন, আব্দুল আউয়াল, রফিকুল ইসলাম, সদরুল ইসলাম মেম্বার, গিয়াস উদ্দিন, হাজী আব্দুল করিম মেম্বার, মাফিজ আলী, আব্দুল খালিক, ফারুক আহমদ সরকুম, জিতু মিয়া, আব্দুল করিম, রফিকুল ইসলাম কিরন, রশিদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি বাবুল রায়।
সম্মেলন শেষে ইউপি সদস্য ফজলু মিয়াকে সভাপতি, সাব্বির আহমদ হৃদয়কে সাধারন সম্পাদক ও আকল আলী মেম্বারকে সাংগঠনিক সম্পাদক করে কালারুকা ইউনিয়ন যুবলীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।