ছাতক প্রতিনিধি
ছাতকের পাথর শ্রমিক মুনসিফ আলী (১৮) পাথর উত্তোলন করতে গিয়ে মাটি চাপায় মৃত্যু ঘটেছে। মঙ্গলবার দুপুরে কোম্পানীগঞ্জের শারফিন টিলায় মাটি চাপায় তার মৃত্যু হয়। তিনি ছাতক সদর ইউনিয়নের আন্ধারীগাঁও গ্রামের আলতাব আলীর পুত্র। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে পাথর শ্রমিকের কাজ করা মুনসিফ আলী বরাবরের মতো মঙ্গলবার সকাল থেকে কোম্পানীগঞ্জের শারফিন টিলায় পাথর উত্তোলনের কাজ করছিল। দুপুরে টিলার নীচের দিক থেকে টিলার মাটি কেটে পাথর উত্তোলনের সময় উপরে থেকে মাটি ধসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে সহযোগিরা লাশ উদ্ধার করে তার গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়।