দোয়ারাবাজার প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী এমরান মিয়া (২৪) কে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। সে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রসরাই গ্রামের ফরিদ মিয়ার ছেলে। শনিবার বিকেলে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার মেঘারগাঁও বাজার থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এ এস আই বজলুর রহমান ও এ এস আই সুমন মিয়া অভিযান পরিচালনা করেন।
দোয়ারাবাজার থানার ওসি মো. আবুল হাসেম জানান, এমরান মিয়া সাজাপ্রাপ্ত পলাতক আসামী এমরান মিয়া কে কোম্পানিগঞ্জ উপজেলা থেকে আটক করা হয়েছে।