- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘কোরআন সুন্নাহর আলোকে ইসলামি জীবন গঠন’ গ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার
‘কোরআন সুন্নাহর আলোকে ইসলামি জীবন গঠন’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গ্রন্থটি রচনা করেছেন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও প্রাক্তন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মকবুল হোসেন।
বৃহস্পতিবার (১২/০৮/২০২১) সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের হল রুমে গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অব. পিটিআই সুপার মো. গোলাম মস্তফা। অনুষ্ঠানের শুরুতে কোনআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন।
সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজেজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও প্রাক্তন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মকবুল হোসেন।
সিনিয়র শিক্ষক ঈসমাইল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দ্বীনি সিনিয়র ফাজিল মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মো. আলী নূর, সহকারী শিক্ষক মমতাজুল হাসান আবেদ, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল কুদ্দুস, এবং সহকারী শিক্ষক তালেব আলী, আবুল কালাম আজাদ।
উল্লেখ্য, ‘কোরআন সুন্নাহর আলোকে ইসলামি জীবন গঠন’ গ্রন্থটি পৌরশহরের পাঞ্জারী লাইব্রেরীতে পাওয়া যাবে। ৩২০ পৃষ্ঠার গ্রন্থটি আগ্রহী পাঠকবৃন্দ ৪০০ টাকা হাদিয়ার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন।

  • [১]