এনামুল হক জুবের
শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে শুক্রবার সন্ধ্যায় ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে বাঙালির আত্মত্যাগ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফুটিয়ে তোলা হয় অসাধারণ এক কোরিওগ্রাফি শো’তে। প্রায় ১০ মিনিটের কোরিওগ্রাফির মধ্য দিয়ে এসব চিত্র তুলে ধরা হয়।
পূর্ব দিগন্তে উদিত সূর্য ও জয় বাংলা স্লোগানে কোরিওগ্রাফির সূচনা। এরপর একে একে বাঙালির সংগ্রামের আরেক ইতিহাস মহান মুক্তি সংগ্রাম, ১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালি জাতির উপর যে নির্মম অত্যাচার। নয় মাস রক্তক্ষয়ি যুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ শহীদরে রক্ত ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে শৃঙ্খল মুক্তির দৃশ্য, যার জন্য স্বাধীনতা পেয়েছে বাঙালি জাতি, স্বাধীন দেশকে গড়ে তুলতে জাতির পিতার কর্মকা-, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবরকে বাংলার মাটি থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেয়ার ষড়যন্ত্র, বঙ্গবন্ধুকে হত্যা তুলে ধরা হয় অসাধারণ দক্ষতায়।
কোরিওগ্রাফি ‘পুনরুত্থান’ পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন দেওয়ান গিয়াস চৌধুরী। থিয়েটার সুনামগঞ্জের পরিবেশনায় অভিনয়ে ছিলেন দীপান্বিতা দে হিয়া, তাজকিরা হক তাজিন, সাবরিনা শারমিন, সাহিদা আক্তার সীমা, মৌসুমি আক্তার, আমিনা আক্তার রুবাব, নাজিবাহ জাইমা হক দিবা, ফাহমিদা ফাইজা হক ইরা, তাসফিয়া মুনতাহা তানিশা, ঐশিকা দাস তাথৈ, দুর্বার শামিত আদি, রনজয় সরকার সোহাগ, আমিনুল ইসলাম নাঈম, কাঞ্চন দাস প্রণয়, বায়োজিদ আল সামায়ুন, পার্থ সাহা, জয় সরকার, হোসাইন কবির, মো. সাদিকুর রহমান সজল, মাজহারুল ইসলাম শিপন, সনি চন্দ, এনামুল হক জুবের ও দেওয়ান গিয়াস চৌধুরী।