- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কোয়ারেন্টিনে আরো ১০ জন, ছাড়া পেলেন ৪৭ জন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে করোনা ভাইরাস সন্দেহে নতুন করে কোয়ারেন্টিনে আনা হয়েছে ১০ জনকে। ছাড়পত্র পেয়েছেন ৪৭ জন। মোট ছাড়পত্র নিয়েছেন ৪৩৯ জন। ৬২২ জনের মধ্যে হোম কোয়ারেন্টিনে আছেন ১৮৩ জন। ছাড়পত্র পাওয়া সবাই প্রবাসী, তাদের পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজন। তবে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।
সুনামগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঠিকানা ও অবস্থান চিহ্নিত ব্যক্তি রয়েছেন ১৯৩৫ জন। ৩৬ জনের ঠিকানা তদন্তাধীন রয়েছে। এছাড়াও ৪০৪ জনের পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি। গত ১মার্চ থেকে সুনামগঞ্জে ২৩৭5 জন বিদেশ প্রত্যাগত প্রবাসী এসেছেন।
করোনা চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০০টি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ২০ জন ডাক্তার ও ১৪৩ জন নার্সও রয়েছেন।
এদিকে ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, জগন্নাথপুর, ধর্মপাশা, দিরাই, শাল্লা উপজেলায় ৩টি করে বেড এবং সুনামগঞ্জ জেনারেল হাসপাতাল ও আনিছা হেলথ কেয়ারে ২টি করে বেড প্রস্তুত করা হয়েছে। চিকিৎসার জন্য ১৩১ টি বেড রয়েছে। এছঅড়াও ৮৬ জন ডাক্তার, ২৪৭ জন নার্স প্রস্তুত রয়েছেন। আক্রান্তদের জরুরী চিকিৎসায় স্থানান্তরের প্রয়োজনে ৫টি এম্বুলেন্স প্রস্তুত রয়েছে। জরুরী বিভাগে আইসোলেশনের ব্যবস্থাও রয়েছে।

  • [১]