- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কোয়ারেন্টিনে যুক্ত হলেন আরো ২৫ জন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে করোনা ভাইরাস সন্দেহে নতুন করে কোয়ারেন্টিনে আনা হয়েছে ২৫ জনকে। ছাড়পত্র পেয়েছেন ৫৮ জন। মোট ছাড়পত্র নিয়েছেন ২২৯ জন। সুনামগঞ্জে কোয়ারেন্টিনে থাকা লোকজনের সংখ্যা কমতে শুরু করেছে। ৫৫০ জনের মধ্যে হোম কোয়ারেন্টিনে আছেন ৩২১ জন। ছাড়পত্র পাওয়া সবাই প্রবাসী, তাদের পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজন। তবে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।
সিভিল সার্জন ডাঃ মোঃ শামস উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ শনিবার ৫৮ জনের রিপোর্টে করোনা ভাইরাস নেগেটিভ হওয়াতে ছাত্রপত্র দেওয়া হয়েছে। ২৫ জনকে নতুন করে কোয়ারেন্টিনে আনা হয়েছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০০টি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ২০ জন ডাক্তার ও ১৪৩ জন নার্সও রয়েছেন।
এদিকে ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, জগন্নাথপুর, ধর্মপাশা, দিরাই, শাল্লা উপজেলায় ৩টি করে বেড এবং সুনামগঞ্জ জেনারেল হাসপাতাল ও আনিছা হেলথ কেয়ারে ২টি করে বেড প্রস্তুত করা হয়েছে। চিকিৎসার জন্য ১৩১ টি বেড রয়েছে। এছঅড়াও ৮৬ জন ডাক্তার, ২৪৭ জন নার্স প্রস্তুত রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের সূত্র মতে, গত ২ ফেব্রুয়ারি থেকে এ সিলেট বিভাগে ২৬ হাজার ৯৪৮ জন সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ তামাবিল স্থলবন্দরসহ বিভাগের ৫টি শুল্ক স্টেশন দিয়ে দেশে আসেন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ দেশে আসেননি।

  • [১]