- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

কোয়ালিটি পার্কিং টাইলস ফ্যাক্টরীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার
পৌর শহরের মল্লিকপুর নতুন বাসস্টেশনে কোয়ালিটি পার্কিং টাইলস ফ্যাক্টরীর উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর ২টায় ফ্যাক্টরীর উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত।
এসময় উপস্থিত ছিলেন পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, কোয়ালিটি পার্কিং টাইলস ফ্যাক্টরীর পরিচালক মো. এজাদুর রহমান শাহিন ও মো. সাজ্জাদুর রহমান পলিন প্রমুখ।
পরিচালক মো. সাজ্জাদুর রহমান পলিন বললেন, কোয়ালিটি পার্কিং টাইলস ফ্যাক্টরীর যাত্রা শুরু হয়েছে। মূলত তিনমাস আগে থেকেই কার্যক্রম শুরু হয়। আজ আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হয়েছে।
তিনি বললেন, সুনামগঞ্জ যেহেতু বালু পাথরের জেলা সুতরাং টাইলসের গুণগত মান খুব উন্নত হবে। আমরা তিনটি কালারের টাইলস তৈরি করছি। লাল, কালো এবং হলুদ। তাছাড়া টাইলসে যে উপদান দেওয়া হয় তা খুবই মানসম্পন্ন, দামটাও নাগালের মধ্যে থাকবে। দেশের যেকোনো টাইলসের তুলনায় আমাদের এগুলো উন্নত ও টেকসই হবে।

  • [১]