- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ক্যাপ্টেন হেলাল-খসরু হাই স্কুলের শতভাগ সফলতা অর্জন

স্টাফ রিপোর্টার
জেএসসি পরীক্ষায় দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল-খসরু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ ফলাফল অর্জন করেছে। ২০১৬ সালের জেএসসি পরীক্ষায় ১০৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই পাশ করেছে। ১০৪ জনের মধ্যে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল-খসরু উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা লে. কর্নেল (অব.) এ. এস হেলাল উদ্দিন ও মুক্তিযোদ্ধা অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু।

  • [১]