- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ক্যামেরা পারসন শহীদুলের অসুস্থ স্ত্রীকে পুলিশ সুপারের সহায়তা

স্টাফ রিপোর্টার
এসএ টিভি সুনামগঞ্জ জেলা প্রতিনিধির ব্যক্তিগত ক্যামেরাপারসন শহিদুল ইসলামের স্ত্রী অসুস্থ বিউটি বেগমের চিকিৎসায় আর্থিক সহায়তা করলেন পুলিশ সুপার হারুন অর রশিদ।
মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ অসুস্থ বিউটি বেগমের স্বামী সহিদুল ইসলামের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন।  
বিউটি আক্তার দীর্ঘ দিন যাবৎ কিডনি রোগে ভুগছেন। তার দুটি কিডনিই অকেজো হয়ে গেছে। খুব শিঘ্রই কিডনি ডায়ালসিসসহ কিডনি ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন। যা অত্যন্ত ব্যয় বহুল। নি¤œ আয়ের শহিদুলের পক্ষে চিকিৎসা ব্যয় বহন সম্ভব না হওয়ায় সে    
বিভিন্ন সংস্থা ও দানবীর ব্যক্তিদের সহায়তা কামনা করলে পুলিশ সুপার তাকে এই আর্থিক অনুদান প্রদান করেন।
শহিদুল ইসলাম বলেন, আমি ৩ শিশু সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমার এই দুরাবস্থার কথা শুনে পুলিশ সুপার মহোদয় এই আর্থিক অনুদান দেয়ায় আমি ও আমার পরিবার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অসুস্থ বিউটি’র পিতা-মাতা কেউ নেই।

  • [১]