- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী। মঙ্গলবার বিকালে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ। অতিরিক্ত সাধারণ সম্পাদক নির্বাহিত হয়েছেন মো. রেজওয়ানুল
হক রাজা। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে ভোটগ্রহণ করা হয়। স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটারদেরকে নির্বাচনে অংশগ্রহণ করেন।
নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ সভাপতি মো. নাজির আহমদ চৌধুরী, মো. পারভেজ আহমদ চৌধুরী, সিরাজুর রহমান সিরাজ এবং ইশতিয়াক আহমদ শামীম।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. জুনেদ আহমদ ও মো. উজ্জ্বল বখত।
কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল নোমান।
নির্বাহী সদস্যরা হলেন প্রদীপ পাল নিতাই, মো. শেরগুল আহমদ, মো. মোক্তাদির হোসেন, মো. আনসারুল হক বাবু, আবু জাকের, মো. সেজুল আহমদ, মোজাম্মেল হক মুনিম, মো. ইকবাল হোসেন, অ্যাড. শায়েস্তা উদ্দিন, মোহাম্মদ আকবর আলী, মো. সারাজ উদ্দিন, মো. দবির উদ্দিন, চৌধুরী আহমেদ মুজতবা রাজী, জুনেল আহমদ রাজরান, গোলাম সাবেরীন সাবু, মাহবুবুর রহমান, সঞ্চিতা চৌধুরী ও দিলারা বেগম।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৪ জন সহ সভাপতি, ২ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ২ জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়াও নির্বাচনে ১ জন সাধারণ সম্পাদক, ১ জন অতিরিক্ত সাধারণ সম্পাদক, ১ জন কোষাধ্যক্ষ এবং ১৮ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধে গত ২৫ মার্চ নির্বাচন স্থগিত করা হয়েছিল।

  • [১]