স্টাফ রিপোর্টার
কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত ঘর চাপায় নিহত বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের নিহত তানিজিনা আক্তারের বাড়িসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রাম ও হাটবাজার পরিদর্শন করেছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল।
শুক্রবার দুপুরে তিনি উপজেলার পলাশ বাজার, মেরুয়াখলা, মাজাইর, রনবিদ্যা, জগন্নাথপুরসহ আশ পাশ এলাকার ঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শন করেন। জগন্নাথপুরে গ্রামে গিয়ে তিনি নিহত তানজিনা আক্তারের স্বজনদের সান্তনা দেন এবং তার বাবা ফজর আলীকে নগদ ৫ হাজার টাকা অর্থ সহায়তা করেন।
এছাড়াও তিনি পলাশ ইউনিয়নের উত্তর মাজাইর গ্রাম পরিদর্শনকালে ঝড়ে ক্ষতিগ্রস্ত রতন মিয়া, হানিফ মিয়াকে নগদ ২ হাজার করে ও এক মহিলাকে ১ হাজার টাকা অর্থ সহায়তা করেন।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে খায়রুল হুদা চপলের সাথে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবারাক হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৈয়বুর রহমান, আওয়ামী লীগ নেতা কালী কুমার দাস, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, সোহেল আহমদ, বাবলু মিয়া, নবী মিয়া, নজরুল ইসলাম কালা, জহিরুল ইসলাম জহির, সোলেমান মিয়া, উজ্জ্বল মিয়া, সুমন মিয়া, বুরহান মিয়া, হারুনুর রশিদ, আয়ুব আলী, আনোয়ার হোসেন, মমিন মিয়া প্রমুখ।