স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন শনিবার সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরের পাড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের দেখতে যান।
দুপুরে তিনি বেতগঞ্জ বাজারে ন্যায্যমূল্যের চালের দোকানগুলো ঘুরে দেখেন। পরে স্থানীয় কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন,‘বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। সরকার হাওর রক্ষা বাঁধে পর্যাপ্ত বরাদ্দ দিয়েছে। কোথাও কোথাও বাঁধের কাজে ঠিকাদার ও পিআইসির লোকজন অনিয়ম করেছেন বলে অভিযোগ ওঠেছে। এসব অভিযোগ অবশ্যই খতিয়ে দেখা হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশেও থাকবে সরকার।’ এসময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।